নাগরিক সেবা · ১০ জুলাই ২০২৬
জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদন যাচাইয়ের সময়সূচি
অনলাইন আবেদনের কাগজপত্র প্রতি রবি ও বুধবার সকাল ১০টা থেকে যাচাই করা হবে।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন আবেদন জমা দেওয়ার পর মূল কাগজপত্রসহ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উপস্থিত হতে হবে। আবেদন নম্বর, জাতীয় পরিচয়পত্র বা অভিভাবকের পরিচয়পত্র এবং প্রয়োজনীয় প্রত্যয়ন সঙ্গে আনুন।